1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল

  • বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ এর আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি (নয়ন) নবনির্বাচিত এমপিকে ফুলের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কেরামত আলী,

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আবদুল ওদুদ, সাধারণ সম্পাদক আবু হাসিব এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের সহকারী জোন প্রধান মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। ব্যক্তি জীবনের ভেতর যেমন আল্লাহভীতি জাগ্রত হয়, তেমনি সমাজ জীবন থেকেও অন্যায় ও বেহায়াপনা দূর করার শিক্ষা দেয় রমজান।

তিনি বলেন, সমাজের অশান্তি দূর করে একটি মানবিক রাষ্ট্র গঠনে রমজানের শিক্ষার তুলনা নেই। এ শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন ও কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জেলা গড়ে তুলবো ইনশাআল্লাহ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews