1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম

  • বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহাবার হোসেন ও ছাত্রদল নেতা রিয়াদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় নেতাকর্মীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে পরিকল্পিতভাবে স্বেচ্ছাসেবক দল নেতা সাহাবার হোসেন ও ছাত্রদল নেতা রিয়াদের ওপর হামলা চালানো হয়েছে।

তারা বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে গণতান্ত্রিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।

বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, আব্দুল আলিম ও খালিদ হাসান তুষার।

এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম বিশ্বাস, সাবেক যুবনেতা সেলিম রেজা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেফতাহ উদ্দিন শিকদার,

পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেখ এবং উপজেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আতাউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন এবং দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews