প্রশাসনের নজরদারিতে শীর্ষ সুদ কারবারি রুনু, থমকে থাকা অভিযানে জনমনে ক্ষোভ,এই শিরোনামে গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তাফিজ উদ দৌলা রুনু, তার শুভাকাঙ্ক্ষী সহ স্থানীয় সূধিসমাজ।
লিখিত এক বিবৃতির মাধ্যমে তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, একটি পত্রিকার অনলাইন ভার্সনসহ একাধিক আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল ও পেজে,
প্রশাসনের নজরদারিতে শীর্ষ সুদ কারবারি রুনু, থমকে থাকা অভিযানে জনমনে ক্ষোভ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। সংবাদটি আমাকে উল্লেখ করে প্রচার করে, যা আমার দৃষ্টিগোচর হয়।
প্রকাশিত সংবাদটি সম্পূর্ন উদ্দেশ্য প্রণোদিতভাবে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া। সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিউজটা প্রকাশ করা হয়েছে, যা একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রয়াসমাত্র।
প্রকাশিত সংবাদে দীর্ঘদিন ধরে চড়া সুদের কারবার, চেক জালিয়াতি, ব্ল্যাকমেইল, মাদক সংশ্লিষ্টতা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আমাকে ঘিরে নাকি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রভাব ও ক্ষমতার দাপটে আমি নাকি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছি।
এসব কথা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন এবং আমার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা মাত্র।
আমিসহ স্থানীয় সূধীসমাজ প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোস্তাফিজ উদ দৌলা (রুনু মিয়া) বিশিষ্ট সমাজসেবক ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রত্যাশী।চাঁপাইনবাবগঞ্জ ।

Leave a Reply