1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী সাংসদ হতে মনোনয়ন দৌড়ে পাপিয়া-সুচি এগিয়ে

  • রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন তারেক জিয়ার নেতৃত্বে বিশাল জয়ের মধ্যেদিয়ে সরকার গঠন করেছে।  ইতিমধ্যে  দেশের ৫০টি সংরক্ষিত নারী আসনের ভোট রোজার মাঝেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ ঘোষণার পর রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া শুরু করেছে।

সারাদেশের মতো সীমান্ত ঘেঁষা চাঁপাইনবাবগঞ্জেও নারী সংরক্ষিত আসনে নেতৃত্ব নিয়ে চলছে আলোচনা ও বাড়ছে আগ্রহ এবং এই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কে নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই প্রধান বিরোধী জামায়াতে ইসলামি বিজয়ী হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের তিনটি  আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী না হওয়ায় আলোচনায় নারী সংরক্ষিত আসনে শক্তিশালী বিএনপির নেত্রীকে সংরক্ষিত আসনের এমপি দেবার জন্য জোর দাবী উঠেছে। চাঁপাইনবাবগঞ্জের ৬ জন বিএনপির নারী নেত্রীগন কেন্দ্রে জোর লবিং চালাচ্ছেন। তবে আলোচনায় রয়েছেন দুজন নারী নেত্রী।

বিশেষ করে বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া এবং জেলা মহিলা দলের সাধারন সম্পাদক মাসউদা আফরোজা হক সূচীর নাম বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন

এছাড়া আলোচনায় আরোও রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি নাদিরা চৌধুরি, ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী শাহনাজ খাতুন এবং শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইমা খাতুন।

দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থাকা অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বিএনপির একজন প্রভাবশালী নেত্রী হিসেবে পরিচিত। এর আগেও তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সংসদে জোরালো ভূমিকা রেখেছিলেন।

এবারের নির্বাচনেও সংরক্ষিত আসনের মনোনয়ন দৌড়ে তিনি অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে আবির্ভূত হয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের একটি বড় অংশ মনে করছে, দলের প্রতি তার ত্যাগ এবং রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায় তিনি আবারও দলের মনোনয়ন পেতে পারেন।

অন্যদিকে, স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করতে এবং সংরক্ষিত আসনে নাম লেখাতে জোর তৎপরতা চালাচ্ছেন জেলা মহিলা দলের সাধারন সম্পাদক মাসউদা আফরোজা হক সূচী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীও ছিলেন তিনি। পরে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সংসদ অংশগ্রহণ করেননি।

এছাড়া সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ার বিষয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং নিজের প্রার্থিতার বিষয়টি দলীয় হাইকমান্ডের নজরে আনার চেষ্টা করছেন। নারী নেতৃত্বের প্রতিনিধি হিসেবে তিনি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন।

এছাড়াও জেলা থেকে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা  দোড়ঝাঁপ শুরু করেছেন বলে জানা গেছে।

এদিকে স্থানীয় নেতাকর্মীদের মতে, বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করলেও চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা পরাজয় বরণ করেছে। ফলে বিএনপির সরকার উন্নয়ন মূলক কর্মকান্ড,

ফ্যামেলী ও কৃষি কার্ডসহ নানান পদক্ষেপ ও প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য হলেও এই জনপদ থেকেই একজন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য প্রয়োজন। যাতে এই জনপদের তৃণমূলের দাবি ও চাওয়া এবং আকাঙ্খার প্রতিফলন তারা সংসদে ঘটাতে পারে।

বিএনপির নেত্রী অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনসহ দীর্ঘ ২৬ বছর আন্দোলন সংগ্রামে দলের সাথে ছিলাম।

কখনো পিছ পা হয়নি। এর আগেও সংসদে বলিষ্ঠ ভূমিকা রেখেছি। সংরক্ষিত আসনে দল কাকে কিভাবে বিবেচনা সেটি বলতে পারবো না, এটি দলের বিবেচ্য বিষয়।

বিএনপির নেত্রী নাদিরা চৌধুরী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের সকল আন্দোলন সংগ্রামে চাঁপাইনবাবগঞ্জে মাঠে ছিলাম।

তাই সংরক্ষিত আসনে এমপি হিসেবে কাজ করার সুযোগ চাই। আমি এমপি নির্বাচিত হতে পারলে তারেক রহমানের নির্দেশে সবাইকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করতে পারবো ইনশাআল্লাহ।

শিবগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাইমা খাতুন বলেন, দলের দুঃসময়ে নারী হয়েও মাঠে থেকেছি। পুলিশের ভয় ও রক্ত চক্ষুকে উপেক্ষা করে। এখন অনেকের নাম শুনতে পাচ্ছি।

তবে দলের কাছে দাবী ত্যাগের মূল্যায়ন করা হোক। দল যদি আমাকে মূল্যায়ন করে তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

আরেক মনোনয়ন প্রত্যাশী ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েও ঠিকমতো চেয়ারে বসতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের প্রার্থীরা নির্বাচিত হয়েছে। তাই বিএনপিকে ক্যামব্যাক করার জন্য হলেও এই জেলা থেকে একজন সংসদ সদস্য দরকার।

দলের কাছে দাবি থাকবে গনতান্ত্রিক উপায় দলীয় ফরম বিক্রির। দল যদি সেটি করে তবে দলীয় ফরম কিনবো। এছাড়া দল মূল্যায়ন করলে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে কাজ করবো ইনশা আল্লাহ।

জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া বলেন, সংরক্ষিত আসোনে কাকে দিবে এটি দলের সিদ্ধান্তের বিষয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেকের নাম শুনছি। দল তাদের বিষয়ে সেটি বিবেচনা করতেও পারে। কাকে দিবে না দিবে এটা কেন্দ্রীয়  সিদ্ধান্তের বিষয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews