1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিন্হ

  • শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগান থেকে শিহাব আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে শিবগঞ্জ পৌর এলাকার চন্ডিপুরের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিহাব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় তার খালার বাড়িতে থাকতেন। খালার বাড়িতে থেকে বিদেশ যাওয়ার জন্য জাপানি ভাষা শিখছিলেন।

নিহত শিহাবের খালাত ভাই হাসিব জানান, রাত ১১ টার দিকে আমার খালাত ভাই শিহাবকে কয়েকজন বখাটে ডেকে নিয়ে যায়, তারপর থেকেই নিখোঁজ ছিলো। পরের দিন চন্ডিপুর এলাকার একটি আম বাগানে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের জানালে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, শুক্রবার রাতে শিহাব বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। শনিবার বিকালে চন্ডিপুরের একটি আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ পরিদর্শক শাকিল হাসান বলেন, শিহাবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে নেশা জাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ জব্দ করা হয়েছে। হত্যার আগে শিহাবসহ হত্যাকারীরা মাদক গ্রহণ করে থাকতে পারেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ একরামুল হক বলেন এটি একটি হত্যাকান্ড। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিন্হ আছে। বাদির মামলা প্রক্রিয়াধীন আছে, হত্যা কান্ডের রহস্য উদঘাটন করা হবে এবং আসামিদের গ্রেফতার করা হবে। হত্যাকারী যেই হোকনা কেনো কোনোভাবে পার পাবেনা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews