চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল।
সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মারুফ আফজাল রাজন।
সভায় উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু, সাংবাদিক বদিউজ্জামান রাজাবাবু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল, মাদক চোরাচালান প্রতিরোধ ও অবৈধভাবে নদী ও বিভিন্ন এলাকা থেকে বালু ও মাটি খনন বন্ধে প্রশাসনকে আহ্বান জানান। এছাড়া ইভটিজিং,
বাল্যবিবাহ প্রতিরোধ ও আইন শৃঙ্খলার উন্নয়নে জনপ্রতিনিধি, সুধীমহল সহ সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে মাদক মুক্ত একটি মডেল উপজেলা গড়ে তোলার ঘোষণা দেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলায় নির্বাচন কালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং, অবৈধভাবে মাটি ও বালু খননরোধকল্পে করনীয়, বাল্যবিয়ে প্রতিরোধে করনীয় এবং চলমান বিভিন্ন মামলার অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।






Leave a Reply