1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৩ পদের ৬টিতে আ.লীগ, ৫ টিতে বিএনপি ও ২টিতে জামায়াতের জয়

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি পন্থি ৫ জন, আওয়ামী লীগ পন্থি ৬ জন এবং জামায়াত পন্থি ২ জন আইনজীবী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যার পর ফলাফল ঘোষনা করা হয়।

জানা যায়, নির্বাচনে এবার তিনটি প্যানেলে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত আবদুল ওদুদ-মাহমুদুল ইসলাম কনক প্যানেল থেকে ১৩ জন, আওয়ামী পন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত নজরুল—হাসিব প্যানেল থেকে ১২ জন ও সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত মতিউর—তসিবুর পরিষদ থেকে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তাদের মধ্যে মোঃ আবদুল ওদুদ-মোহাঃ মাহমুদুল ইসলাম কনক প্যানেল থেকে পাঁচজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সভাপতি পদে মোঃ আবদুল ওদুদ, সহ-সভাপতি পদে মোহাঃ মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে আসমাউল হুসনা তমা, কার্যনির্বাহী সদস্য পদে তানভীর আহমেদ সিদ্দিকী (২য়), মোঃ মাইনুল ইসলাম অন্তর (৪র্থ) নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে নজরুল—হাসিব প্যানেল থেকে ছয়জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সাধারণ সম্পাদক পদে আবু হাসিব, সিনিয়র সহ-সভাপতি পদে তরিকুল ইসলাম আজিজি, সহসাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন (২য়), অর্থ সম্পাদক পদে গোলাম মোরশেদ, কার্যনির্বাহী সম্পাদক পদে নিলুফার রহমান নীলু (১ম), জাহাঙ্গীর আলম (৩য়) নির্বাচিত হয়েছেন।

এদিকে সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত মতিউর—তসিবুর পরিষদ থেকে দুইজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহসাধারণ সম্পাদক পদে শফিক এনায়েতুল্লাহ (১ম), গ্রন্থাগার সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।

সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শামসুদ্দীন। তিনি জানান, এবার মোট ভোটার ছিলেন ২২৭ জন তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২০৯ জন।এর আগে সকাল ৯ টাকা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews