1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি নুরুল ইসলাম বুলবুল এর গ্রীন ক্লিন কর্মসূচি

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুল তাঁর নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী গ্রাম ও শহরকে  গ্রীন ক্লিন  করার উদ্যোগ নিয়েছেন।

এরই অংশ হিসেবে ২৩ ফেব্রুয়ারি সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ বড় ইন্দারা থেকে বাতেন খাঁর মোড় পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বুলবুল বলেন, গ্রাম ও শহরের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ রাখা হবে না। গ্রামকে শহরে রূপান্তরের পাশাপাশি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, শুধু আমার একার পক্ষে গ্রীন ক্লিন বাস্তবায়ন সম্ভব নয়। আপনাদের সক্রিয় সহযোগিতাই পারে চাঁপাইনবাবগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও সবুজ জনপদে পরিণত করতে।

তিনি আরও বলেন, শহর ও গ্রামকে সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে হলে যেকোনো ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে এবং নিজ নিজ দায়িত্ব থেকে সচেতনতা বাড়াতে হবে।

গ্রীন ক্লিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর মাওলানা আবু গিফারী, জেলা সেক্রেটারি আবু বক্কর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ দলীয় নেতাকর্মীরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews