পবিত্র রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাত্র ১ টাকায় ইফতারসামগ্রী বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি। কলা, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি ও শসা-গাজরসহ প্রায় ১২ থেকে ১৫ পদের ইফতারসামগ্রীর এ প্যাকেজ পেয়ে খুশি স্থানীয় নিম্ন আয়ের মানুষ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) প্রথম রোজার দিন বিকালে জেলা শহরের সরকারি কলেজের প্রধান ফটকের সামনে বসছে এক টাকার ইফতার নামে স্টলটি।
শহরের মাস্টারপাড়া এলাকার রিকশাচালক আতিকুর রহমান বলেন, সারাদিন রিকশা চালিয়ে ২০০ টাকার বেশি আয় করা যায় না। এই টাকা দিয়ে ইফতার কেনা কঠিন। কারণ অন্য বাজারও করতে হয়। তবে ১ টাকায় ইফতার পেয়ে ভালো লাগছে। ১ টাকায় অনেক রকমের খাবার পেলাম।
সমাজের ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন সেই লক্ষ্যেই এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।
তিনি বলেন, রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য।
স্থানীয় সুশীল সমাজও উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এমন কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখনে। এর আগে গত বছরেরও প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত এক টাকায় ইফতার বিতরণ করে সংগঠনটি।

Leave a Reply