1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হিরো আলমকে ফিরিয়ে দিল জাতীয় পার্টি, বিক্রি করেনি ফরম

  • শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের পদত্যাগের পর থেকেই ওই এলাকায় উপনির্বাচনের হাওয়া লেগেছে। এই আসন থেকে জাতীয় পার্টির লাঙল প্রতীকে নির্বাচন করতে চান আশরাফুল আলম ওরফে হিরো আলম।

রবিবার দুপুরে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া আশরাফুল আলম বলেন, ‘তফসিল ঘোষণা হয়েছে। আমি আবার নির্বাচন করতে যাচ্ছি।যদি আমাকে লাঙল প্রতীক দেওয়া হয় তাহলে লাঙল প্রতীকে নির্বাচন করব। আর যদি না দেওয়া হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেব। ’

তবে লাঙল প্রতীক নেওয়ার জন্য বৃহস্পতিবার জাতীয় পার্টির কার্যালয় থেকে খালি হাতে ফিরতে হয়েছে আশরাফুল আলমকে। তাঁকে মনোনয়ন ফরম দেওয়া হয়নি।

কালের কণ্ঠকে বিষয়টি জানিয়ে হিরো আলম বলেন, ‘আমি বারবার ফোন করে গিয়েছি। আমাকে বলা হয়েছে আসুন। আমি যখন গেলাম, আমাকে ফরম দেওয়া হলো না। নানা কারণ দেখাল। পরে আমি জানতে পারছি আমাকে তারা ফরম দেবে না। ’

কেন দেবে না? এমন প্রশ্নের জবাবে আলম বলেন, ‘জানি না তারা কেন আমাকে ফরম দিতে চায় না। একবার বলে আমি সদস্য না, আরেকবার বলে ফরম দেওয়ার সময় শেষ হয়ে গেছে। কিন্তু আমি দপ্তর সম্পাদক রাজ্জাক সাহেবের সঙ্গে ফোনে কথা বলে গিয়েছি। ’

তবে একটি সূত্র বলছে, হিরো আলমকে ‘ভাঁড়’ উল্লেখ করে তার কাছে ফরম বিক্রি করা থেকে বিরত থেকেছে পার্টি।

হিরো আলম ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির মনোনয়ন চেয়েও পাননি। পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন করেও সিরিয়ালে দুই নম্বরে ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও যাচাই-বাছাইয়ে দুই দফায় মনোনয়ন বাতিল হয়।

পরে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান। ব্যাপক আলোচনা ও সমালোচনার মাঝেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী (সিংহ প্রতীকে) হিসেবে অংশ নেন হিরো আলম। তবে হেরে যান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews