1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

নিউইয়র্ক সিটি ও অঙ্গরাজ্যের রাজধানী অলবানির মধ্যে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন চলাচল আগামী মার্চের শুরুতেই পুনরায় চালু হচ্ছে। এর ফলে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল থেকে অলবানি পর্যন্ত মেট্রো  নর্থ ট্রেন চালুর নতুন পরিকল্পনা স্থগিত করা হয়েছে।খবর আইবিএননিউজ ।

অ্যামট্রাক তাদের এম্পায়ার সার্ভিস লাইনের বন্ধ থাকা তিনটি দৈনিক যাত্রা আবার চালু করতে সম্মত হওয়ায় এ সিদ্ধান্ত আসে। গত বছরের বসন্তে ইস্ট রিভার টানেলের একটি টিউব সংস্কারকাজের জন্য বন্ধ থাকায় নিউইয়র্ক পেন স্টেশনÑঅলবানি রুটে সীমাবদ্ধতা তৈরি হয় এবং কর্মদিবসে তিনটি রাউন্ড ট্রিপ বাতিল করা হয়েছিল।

গভর্নর ক্যাথি হোকুল জানান, তিনি মার্চের মধ্যেই পূর্ণ সেবা ফিরিয়ে আনার বিষয়ে অ্যামট্রাকের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করতে সক্ষম হয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নিউইয়র্ক পেন স্টেশন থেকে অলবানি রেনসেলার পর্যন্ত স্থগিত ও একত্র করা সব এম্পায়ার সার্ভিস ট্রেন পুনরায় চালু করা হবে। অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কারণে যাত্রীদের ভোগান্তি কমানোকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেন।

পূর্ণ সেবা ফেরার সিদ্ধান্তের পর অ্যামট্রাক নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকার ও এমটিএকে জানিয়েছে, অস্থায়ীভাবে মেট্রো নর্থকে অলবানি পর্যন্ত চালানোর অনুমোদন আর দেওয়া হবে না। তবে ভবিষ্যতে চাহিদা বাড়লে পাফকিপসির উত্তরাঞ্চলে হাডসন ভ্যালি ও ক্যাপিটাল রিজিয়নে-মেট্রো-নর্থ সেবা সম্প্রসারণ বিবেচনায় থাকবে বলে জানান গভর্নর।

বর্তমানে এম্পায়ার সার্ভিস নিউইয়র্ক সিটি থেকে পাফকিপসি পর্যন্ত মেট্রো-নর্থের হাডসন লাইনের রেলপথ ব্যবহার করে। পাফকিপসির উত্তরে অলবানি হয়ে নাইয়াগ্রা ফলস পর্যন্ত রেলপথের মালিকানা মালবাহী রেল সংস্থা সিএসএক্স (CSX) এর হাতে; সেখানে অ্যামট্রাক অনুমতি নিয়ে চলাচল করে। ইস্ট রিভার টানেলের সংস্কার চলমান থাকলেও কীভাবে পূর্ণ ট্রেন চলাচল সম্ভব হচ্ছে-এ বিষয়ে অ্যামট্রাক কর্তৃপক্ষ মন্তব্য করতে রাজি হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews