1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যেসব কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন বিদেশিরা?

  • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে দেশটির সরকারি সহায়তা গ্রহণ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন। ভিসার শর্তের অপব্যবহার এবং সরকারি সুবিধার ওপর নির্ভরশীলতার বিষয়ে সতর্ক করে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস।

শনিবার (৭ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস এ সতর্কবার্তা দেয়।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ ।বিবৃতিতে বলা হয়,

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা গ্রহণ করলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। কেউ ভিসার শর্তের অপব্যবহার করলে কিংবা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন।

এর আগে, গত ৩১ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগের বিষয়ে সতর্ক করে দূতাবাস। এতে বলা হয়, ভ্রমণকারীদের অবশ্যই তাদের ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

নিজের যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা জানতে দূতাবাস i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেয়।

এ ছাড়া, গত ২৮ অক্টোবর দেওয়া আরেকটি বিবৃতিতে ভিসার যথাযথ ব্যবহার সম্পর্কে নির্দেশনা দেয় দূতাবাস। সেখানে বলা হয়, বি১/বি২ (B1/B2) ভিজিটর ভিসা ব্যবহার করে ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন।

দূতাবাস আরও জানায়, ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার দায়িত্ব সংশ্লিষ্ট ভ্রমণকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পাশাপাশি অনুমোদিত শর্ত মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস। সূত্র: জাগোনিউজ ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews