1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

  • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে :

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর দেশটির শেয়ারবাজারে ব্যাপক দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ ।ট্রাম্প লেখেন, নির্বাচনের ফলাফলের কারণে শেয়ারবাজার ইতিহাসের অন্যতম খারাপ দিনের মুখোমুখি হয়েছে। তিনি ডেমোক্র্যাটদের ব্যঙ্গ করে ‘Dumocrats’ উল্লেখ করেন এবং বলেন, বাজারের এই পরিস্থিতি দুঃখজনক।

বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে বড় ধরনের ধস নামে। প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ৫ দশমিক ৫২ শতাংশ কমে যায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমে ৪ দশমিক ৩৬ শতাংশ এবং ডাও জোন্স সূচক কমে ৩ দশমিক ৪৪ শতাংশ। ডাও জোন্স একদিনে প্রায় ১ হাজার ৮৩৩ পয়েন্ট হারায়।

বিশ্লেষকদের মতে, নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় বিজয়ের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা সেন্টার নির্মাণে সম্ভাব্য সরকারি নিয়ন্ত্রণ ও নতুন বিধিনিষেধ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতের শেয়ারে ব্যাপক বিক্রির চাপ দেখা গেছে।

বুধবার নির্বাচনের ফল প্রকাশের পর শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও বৃহস্পতিবার পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়।

এদিকে বাজারের দরপতনের কারণে সাধারণ বিনিয়োগকারীদের অবসরকালীন সঞ্চয়, বিশেষ করে ৪০১(কে) অ্যাকাউন্টের মূল্য কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবারের আরেকটি পোস্টে ট্রাম্প আবারও ডেমোক্র্যাটদের নির্বাচনী বিজয়কে বাজারের পতনের কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নিজেদের সিদ্ধান্তের দায়ভার তাদেরই নিতে হবে।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী দিনে নতুন কংগ্রেসের নীতিগত সিদ্ধান্ত এবং এআই খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের নজর থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews