1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ট্রাম্পের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানালেন হাকিম জেফ্রিস

  • সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে :

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা: ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে ঘিরে ডেমোক্র্যাটদের কঠোর অবস্থান নিউইয়র্কের ডেমোক্র্যাট নেতা ও প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের সঙ্গে ডেমোক্র্যাটরা কাজ করতে আগ্রহী নন। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ ।

মিলারের নিয়োগের সমালোচনা গত রোববার এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে সাংবাদিক জোনাথন কার্লের সঙ্গে সাক্ষাৎকারে জেফ্রিস বলেন, স্টিফেন মিলার ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অন্যতম প্রধান পরিকল্পনাকারী। তাঁর নেতৃত্বে পরিচালিত গণ-অভিবাসনবিরোধী অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিক অ্যালেক্স প্রেটি ও রেনি নিকোল গুডের মৃত্যুর জন্যও তিনি প্রশাসনের নীতিকে দায়ী করেন।
জেফ্রিসের ভাষায়, মিলারের নিয়োগ একটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। তিনি বলেন, মিলার যা প্রতিনিধিত্ব করেন, তার সঙ্গে ডেমোক্র্যাটদের কাজ করার কোনো সুযোগ নেই।

কংগ্রেসে জবাবদিহির প্রস্তুত,গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার পথে রয়েছে। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের ওপর তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে ডেমোক্র্যাটদের।

জেফ্রিস বলেন, ডেমোক্র্যাটরা জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবাকে সাশ্রয়ী করা, মেডিকেইড ও খাদ্যসহায়তা কর্মসূচির সুবিধা রক্ষা এবং প্রশাসনের অনিয়মের জবাবদিহি নিশ্চিত করতে কাজ করবেন। রাজনৈতিক সংঘাত আরও বাড়ার আশঙ,িপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের পরও ট্রাম্প স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হচ্ছেন। আগামী ৯ নভেম্বর থেকে তাঁর দায়িত্ব গ্রহণের কথা।

মিলার দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অন্যতম প্রধান রূপকার হিসেবে পরিচিত।
বিশ্লেষকদের মতে, নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা এবং স্টিফেন মিলারের নিয়োগকে কেন্দ্র করে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বিরোধ আরও তীব্র হতে পারে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews