1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কিছু দেশ থেকে ভারতে যেতে লাগবে করোনা নেগেটিভ সনদ

  • শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, এমন কিছু দেশ থেকে ভারতে যেতে করোনা পরীক্ষার ‘নেগেটিভ’ ফলাফলের সনদ বাধ্যতামূলক করার ব্যাপারে ভাবছে নয়াদিল্লি।

শুক্রবার নিউজএক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্দাভিয়া জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন দেশে কোভিড রোগীর সংখ্যা বেশি, সেটা নির্ধারিত হবে। ওইসব দেশ থেকে ভারতে আসা লোকদের যাত্রার আগেই তাদের আরটি-পিসিআর পরীক্ষার ফল অনলাইনে আপলোড করতে হবে। তারপর তারা ভারতে আসতে পারবেন।

তিনি আরো বলেন, যাত্রীদেরকে তাদের করোনা শনাক্তকরণ পরীক্ষার ফলের সনদ ভারতের একটি সরকারি ওয়েবসাইটে আপলোড করতে হবে। ভারতের বিমানবন্দরে অবতরণের পর তাদেরকে থার্মাল স্ক্রিনিংয়ের ভেতর দিয়েও যেতে হবে।

শুক্রবার পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ৮২০ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৩০ হাজার ৬৮১ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারত দ্বিতীয় স্থানে রয়েছে।

কয়েকদিন আগেই দেশটির কেন্দ্রীয় সরকার চীন ও বিশ্বের বিভিন্ন অংশে করোনার ঊর্ধ্বগতি দেখে রাজ্য কর্তৃপক্ষগুলোকে করোনাভাইরাসের নতুন কোনো ধরন ধরা পড়ে কি না সেদিকে নজর রাখতে এবং নাগরিকদের ভিড় হয় এমন স্থানে মাস্ক পরতে অনুরোধ জানিয়েছে।

চীনসহ বিশ্বের কয়েকটি দেশে যেভাবে দাপট দেখাচ্ছে সংক্রমণ, তাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গত বৃহস্পতিবার আবার ভারতবাসীকে মাস্ক পরার জন্য আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
সূত্র: রয়টার্স।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews