1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্মার্ট ফোনের চার্জার বিস্ফোরণে চারটি বাড়ি ভস্মীভূত

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্মার্টফোনের চার্জার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বাড়ি ভস্মীভূত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পোলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৯ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পোলাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে স্মার্টফোন চার্জ দেওয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত পাশের বসতবাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভোলাহাট স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি বাড়ির আসবাবপত্র, খাদ্যশস্য এবং আলমারিতে রাখা নগদ তিন লাখ ৩০ হাজার টাকা পুড়ে যায়। ভুক্তভোগীদের দাবি, মোট ক্ষতির পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট বা চার্জার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে চারটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ বলেন, ঘটনাটির খবর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার ব্যবস্থা করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews