ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ গাজীপুর -১ আসনে কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর মহানগরীর কোনাবাড়ি,কারিমপুর ও বাসন অন্তর্ভুক্ত। মোট ভোট কেন্দ্র সংখ্যা ২৩৭ ও মোট ভোটার সংখ্যা ৭ লক্ষ ২০ হাজার ৯৩৭ জন। গাজীপুর -১ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাজীপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, গাজীপুর -১ আসনের নির্বাচনী এলাকা : কালিয়াকৈর উপজেলা সর্বত্র ও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, কাশিমপুর, বাসন থানা (১৮ টি ওয়ার্ড)। ভোট কেন্দ্রের সংখ্যা :২৩৭ টি ও ভোট কক্ষের সংখ্যা :১ হাজার ৩৫৪ টি। পুরুষ ভোটার সংখ্যা : ৩ লক্ষ, ৬০ হাজার, ২৩৫ জন, মহিলা ভোটার সংখ্যা:৩ লক্ষ, ৬০ হাজার, ৬৯০ জন, হিজড়া ভোটার সংখ্যা :১২ জন, সর্বমোট ভোটার সংখ্যা : ৭ লক্ষ, ২০ হাজার, ৯৩৭ জন।
সহকারি রিটার্নিং অফিসার ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন জানান, গাজীপুর -১ আসনে জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর – ১ আসনে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন : মেয়র মো.মজিবুর রহমান (ধানের শীষ) ২ লক্ষ ৭ হাজার ৬২২ ভোট(৫৯ হাজার ৭৭৬ভোট) । নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহ আলম বকসী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লক্ষ ৪৭ হাজার ৮৫৬ ভোট।
অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোট পেয়েছেন: রুহুল আমিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখাঃ ৫ হাজার ৬৬৮ ভোট , এস, এম শফিকুল ইসলাম (জাতীয় পার্টি) লাঙ্গলঃ ৩ হাজার ২৮১ ভোট, আতিকুল ইসলাম (গণফ্রন্ট) মাছঃ ১২৭ ভোট , চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী (বাংলাদেশ লেবার পার্টি)আনারসঃ ১৬৩ ভোট, মো. ইমারত হোসেন (স্বতন্ত্র) মোটরসাইকেল ঃ ৬৬১৫ ভোট,তসলিমা আক্তার (সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী) কাঁচিঃ ২২৫ ভোট।

Leave a Reply