1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দুই দলের সমর্থকদের উত্তেজনা, ৩ জন বাঁশের লাঠি সহ অবরুদ্ধ

  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের জোড়গাছি মোড়ে বাসের লাঠি (পতাকার খুঁটি) নিতে গিয়ে জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী বিএনপি সমর্থকদের হাতে অবরুদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জোড়গাছি মোড়ে পূর্বে প্রস্তুত রাখা বাসের লাঠি নিতে গেলে জামায়াতের কর্মীদের সঙ্গে বিএনপি নেতা বারেক কাউন্সিলরের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জামায়াতের তিন কর্মীকে অবরুদ্ধ করা হয় বলে জানা গেছে।

অবরুদ্ধরা হলেন পৌরসভার সদর থানাধীন হুজরাপুর কাজিপাড়া এলাকার বদিউর জামানের ছেলে ফ্লেক্সিলোড ব্যবসায়ী আল আমিন (৩৫), একই এলাকার আব্দুল মতিনের ছেলে আল মাহমুদ (২৬) এবং উদয়ন মোড় এলাকার জাহির আলীর ছেলে রাজিব (৪২) মিস্ত্রি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে জামায়াতে ইসলামীর আরও নেতাকর্মীরা এলাকায় জড়ো হতে থাকেন। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে এবিষয়ে জামায়াত ইসলামী নেতৃবৃন্দের দাবী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের জোড় গাছি মোড়ে, ব্যানার পোস্টার লাগানোর জন্য বাঁশের লাঠি আনার সময় বিএনপি নেতা বারেক মেম্বারের অনুসারীরা জামাতের কর্মীদের অবরুদ্ধ করে মারধর করে। জামায়াতের নেতারা আরও দাবি করেন, তাদের কর্মীদের অন্যায়ভাবে অবরুদ্ধ করা মারধর করেছে।

এ বিষয়ে বিএনপি নেতা বারেক কাউন্সিলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছিলো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় বাঁশের লাঠি সহ ৩ জনকে সদর মডেল থানায় নিয়ে আসে পুলিশ।

এবিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন এটি নির্বাচন কেন্দ্রীক বিষয়। নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট বিষয়টি দেখভাল করছেন। এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান ওসি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews