পর্তুগালের ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফার ফলাফল আজ ৯ ফেব্রুয়ারী ঘোষণা করা হয়েছে। এতে নিরঙ্কুশ জয় অর্জন করে António José Seguro আনুষ্ঠানিকভাবে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের জাতীয় ও প্রবাসী ভোট মিলিয়ে প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, António José Seguro পেয়েছেন ৬৬ দশমিক ৬৮ শতাংশ ভোট, যা সংখ্যায় ৩৪ লাখ ১ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থী নেতা André Ventura পেয়েছেন ৩৩ দশমিক ৩২ শতাংশ ভোট, মোট ১৬ লাখ ৯৯ হাজার ৮২৪ ভোট।
এই বিজয়ের মধ্য দিয়ে পর্তুগালের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে মধ্যপন্থী ও সামাজিক ন্যায়ের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিগুলোর জন্য এটি একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের ভেতরের পাশাপাশি প্রবাসী পর্তুগিজ নাগরিকদের ভোটও ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন।
নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর António José Seguro জাতীয় ঐক্য, গণতন্ত্রের সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply