আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গনভোট নিয়ে অন্ধকারে রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনে উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) চাঁপাই নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, গত শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকারমের ইমাম ১০ থেকে ১২ মিনিটের খুতবা দিয়েছেন। সমসাময়িক সময়ের জন্য এই বয়ানটি হচ্ছে শ্রেষ্ঠ বয়ান, সবচাইতে উল্লেখ্যযোগ্য ও গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন প্রার্থীকে ভোট দিবেন জেনে শুনে বুঝে। শুধু প্রার্থীর প্রতীক দেখে নয় বরং প্রার্থীর চরিত্র কেমন, সে এলাকার জন্য সেবা করতে পারবে কিনা। এলাকার কল্যাণে কাজ করতে পারবে কি না, তার সেই যোগ্যতা আছে কিনা। এই সমস্ত বিষয় আপনি জেনে বুঝে দিবেন। ভোট হচ্ছে আপনার বিরাট বড় আমানত। সুতরাং যারা চাইনিজ কুড়াল আর লাঠি দিয়ে হুশিয়ারি দিতে চাই, যারা ইতিপূর্বে বহু হত্যা মামলার আসামী এই ধরনের প্রার্থীদের ব্যাপারে আপনাদেরকে সর্তক থাকতে হবে।
তিনি আরোও বলেন, উনি (বায়তুল মোকারমের খতিব) আরোও গুরুত্বপূর্ণ বয়ান দিয়েছেন। কারন আজকে নির্বাচনে দুইটি ব্যালট থাকবে। তার মধ্যে একটি সরকার গঠনের জন্য আপনি নির্বাচিত করবেন কোন প্রার্থীকে পছন্দ করেন। আরেকটি থাকবে হ্যা আর না কোনটিতে আপনি দিবেন। আমি বিগত দিনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন হ্যা তে ভোট দিবো নাকি না তে ভোট দিবো। এ নিয়ে আমরা অন্ধকারে রয়েছি।
তিনি আরোও বলেন, আজকে সরকার একটি বাইরের বিশেষ শক্তির ইন্ধনে বাংলাদেশের গনতান্ত্রিক ব্যাবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে। এই অন্তবর্তীকালীন সরকার দীর্ঘ এক বছর যাবত সংস্কার সংস্কার করেছে। এই সংস্কারের বিষয়ে বিএনপি অংশগ্রহন করেছে অনেক বিষয়ে বিএনপি একমত হয়েছে। কিন্ত দেশের মানুষ যেমন পিআর পদ্ধতি জানে না ঠিক তেমনি গণভোটও বোঝেনা, হ্যাঁ বা না বোঝেনা। এই জন্যই ইমাম মালেক সাহেব বলেছে, জেনে বুঝে আপনাকে ভোট দিতে হবে।
কেন বলেছে। কারণ এটি একটি মুসিবতের প্রশ্ন। এখানে প্রায় ছয় বা সাতটি পয়েন্ট আছে। এখন আপনি চারটাতে একমত দুইটা চান না। সুতরাং আপনি তো এখানে অপশন রাখেন নাই। আপনি এমন রাখেন নাই যে তিনটাতে হ্যা দেন আর তিনটাতে না দেন। আপনাকে সবটিতে হ্যা দিতে হবে অথবা সবটিতে না দিতে হবে। তাই আমি উনার (বায়তুল মোকারমের খতিব) ভাষনটা বার বার শুনেছি। উনি বলেছেন ইসলাম থাকলেই আপনাকে সেখানে ভোট দেওয়া যাবে না।
এই জনসভায় উপস্থিত ছিলেন, বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীসহ প্রমুখ।

Leave a Reply