1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জুলাই যোদ্ধাদের চিকিৎসা না দেওয়ার অভিযোগ, ক্লিনিক মালিকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

  • বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে জুলাই যোদ্ধাদের চিকিৎসা না দেওয়ার অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট ক্লিনিক মালিকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

জানা যায়, গত ১৮ জুলাই সরকার পতনের চলমান আন্দোলনের ধারাবাহিকতায় ৪ আগস্ট চাঁপাইনবাবগঞ্জে সরকার পতনের আন্দোলনের সময় মহারাজপুর এলাকা থেকে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীর ককটেল ও হাতবোমা হামলায় শিবতলা এলাকায় বেশ কয়েকজন জুলাই যোদ্ধা আহত হন। ককটেলের স্প্লিন্টারের আঘাতে তারা গুরুতর জখম হন।

আহতরা চিকিৎসার জন্য নিকটবর্তী আরামবাগ এলাকায় অবস্থিত ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস ও হাসপাতালে গেলে কর্তৃপক্ষ চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, ওই সময় হাসপাতালের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম ডলার নিজেই মাইকে ঘোষণা দিয়ে বলেন, “জামায়াত-শিবির-বিএনপি রাজাকারের কোনো চিকিৎসা দেওয়া হবে না।

এ ঘটনার পর ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস ও হাসপাতাল এর মালিকের বিরুদ্ধে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।

তবে অভিযোগ দেওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান অভিযোগকারীরা।

এ ঘটনায় জুলাই যোদ্ধাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাস্টারপাড়া এলাকার এক বাসিন্দা বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে আরও সচেতন হতে হবে।

তিনি অভিযোগ করেন, জেলার কিছু বেসরকারি ক্লিনিক যথাযথ নিয়ম না মেনেই ইচ্ছামতো কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ক্লিনিক মালিক সমিতির নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এবিষয়ে জেলা সমন্বয়ক আব্দুর রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সত্যিকার অর্থে এটি খুব দুঃখজনক বিষয়। সেসময় শহরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর ককটেলের বিস্ফোরণে আমাদের কয়েকজন সহযোদ্ধা স্প্রিন্টারে আহত হয়।

তাদের উদ্ধার করে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান তারা। পরে বাধ্য হয়ে তাদের ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা করা হয়। এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করলেও আজও অধরা রয়ে গেছে।

অভিযোগের বিষয়ে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম ডলার বলেন, তিনি এ ধরনের কোনো লিখিত অভিযোগ পাননি এবং কাউকে চিকিৎসা না দেওয়ার অভিযোগও অস্বীকার করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন একেএম শাহাব উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews