1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের দুইটি তোরণ ভেঙে ফেলেছে জেলা প্রশাসন

  • বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে নির্মিত দুইটি তোরণ (গেট) অপসারণ করেছে জেলা প্রশাসন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড ও নতুন স্টেডিয়াম সংলগ্ন মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে নির্মিত তোরণ দুইটি ভেঙে ফেলা হয়।

ঘটনাস্থলে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারী) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সহকারে টহল পরিচালনার সময় বিশ্বরোড মোড় এবং নতুন স্টেডিয়াম এলাকায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৩(ক) লংঘন করে তোরণ নির্মাণ করায় ২ টি তোরণ অপসারণ করে প্রশাসন এবং ঘটনাস্থলে তোরণ স্থাপনকারী কাউকে পাওয়া যায়নি। এছাড়া,

একই বিধিমালার ১৩(গ) বিধি লংঘন করে নির্বাচনী প্রতীকে আলোকসজ্জা করায় শহরের হরিপুর এলাকায় দাড়িপাল্লা প্রতীকের একজন সমর্থককে বিধিমালার ২৭(ক) বিধি অনুযায়ী পাঁচ হাজার টাকা এবং একই অপরাধে দ্বারিয়াপুর ট্রাকস্ট্যান্ড এলাকায় ধানের শীষ প্রতীকের একজন সমর্থককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ বলেন, সংসদ নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধিতে তোরণ নির্মাণ নিষিদ্ধ।

আমরা খবর পেয়ে বিশ্বরোড মোড় ও নতুন স্টেডিয়াম এলাকায় গিয়ে দুইটি তোরণ দেখতে পাই। কিন্তু সংশ্লিষ্ট কাউকে সেখানে না পেয়ে আমরাই সেগুলোকে অপসারণ করেছি।

তিনি আরোও বলেন, উনার (ডা. শফিকুর রহমান) সফরও নির্বাচনী জনসভা উপলক্ষে এবং নির্বাচনেরই অংশ। কাজেই সফর উপলক্ষে তোরণ নির্মাণ আচরণবিধির লঙ্ঘন। অন্য কোথাও কি হয়েছে সেটি বলতে পারবো না।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি বলেন, আমাদের দুইটি তোরণ ভেঙ্গে ফেলা হয়েছে। এই বিষয়ে আমরা মিটিংয়ে বসেছি।

প্রসঙ্গত, তোরণ দুইটি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নির্মাণ করা হয়েছিল। আগামীকাল বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় তিনি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর জিএস এম. এম ফরহাদ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানসহ প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews