1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলমের অনন্য দৃষ্টান্ত, যোগদানের পর আইনশৃঙ্খলার উন্নতি

  • বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার আওতায় আইন শৃঙ্খলা ভালো রাখতে সদর উপজেলা জুড়ে মানুষের পাশে ছিলেন সদর মডেল থানার ওসি মোঃ নূরে আলম।

তিনি সততা, মেধা, বিচক্ষনতা, কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে শান্তিকামী মানুষের মন জয় ও পুলিশ বিভাগের ভাবমুর্তি উজ্জ্বল করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় যোগদানের পর সাধারন মানুষকে সেবা ও নিরাপত্তা নিশ্চিত করেছেন। স্বল্প সময়ে মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সহ বিভিন্ন জনকল্যাণমুখী কাজের মাধ্যমে বেশ প্রশংসা অর্জন করেছেন।

সাধারন মানুষ যেন কোন হয়রানির শিকার হতে না হয় তার জন্য তিনি ভুক্তভুগিদের কথা শুনে দ্রুত সমস্যার সমাধান দিয়ে থাকেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় যোগদানের পর শান্তিকামী মানুষের মধ্যে শ্রদ্ধা ও আস্থা ফিরে এসেছে।

তার এই সততা, অক্লান্ত পরিশ্রমের ফলে মাদক নিয়ন্ত্রন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার ব্যপক উন্নতি হয়েছে। তাই মানুষের মুখে শোনা যায় তার প্রশংসার কথা।

ভুক্ত ভুগীরা জানান, প্রতিটি মহল্লা এবং বস্তি আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রন, জিডি ও মামলা করতে কোন অর্থ লাগে না। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় যোগদান করেন গত ০৭.১২.২০২৫ ইং তারিখে।

তাঁর যোগদানের পর অনেক মাদক ব্যবসায়ী, সেবনকারী ও চোর, ছিনতাইকারীকে তার নেতৃত্বে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। তার আতঙ্কে এলাকায় অপরাধীরা ও সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে জানান অনেকেই।

একজন গণমাধ্যমকর্মী বলেন, সম্প্রতি আমার ছেলে পুরাতন বাজারের নদীর ধারে কিশোর গ্যাংয়ের ছিন্তাই চক্রের কবলে পড়ে, তারা চাকু দিয়ে আমার ছেলের বিভিন্ন স্থানে আঘাতে রক্তাক্ত করে মোবাইল, টাকা লুটে নেয়।

এবিষয়ে সদর মডেল থানায় আইনি আশ্রয় নিলে সুযোগ্যে ওসি কয়েকজন চৌকস অফিসারকে দায়িত্ব দিলে ২৪ ঘন্টার মধ্যে বুদ্ধিমত্তার মাধ্যমে ছিন্তাই ঘটনা উদঘাটন করে, ছিনতাই কাজে ব্যবহৃত চাকু, মোবাইল উদ্ধার ও কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করতে সামর্থ্য হয়।

ওসি মোঃ নূরে আলম বলেন, আমরা বাংলাদেশ পুলিশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের সোনার বাংলাদেশ মাদক, দুর্ণিতি ও সন্ত্রাসমুক্ত হবে, এবং এদেশ গড়ে উঠবে।

একজন শিক্ষক বলেন ওসি নূরে আলম সমাজের প্রতিটি শ্রেনী পেশার মানুষের সাথে তার গড়ে উঠেছে হৃদ্যতাপূর্ণ চমকপ্রদ সম্পর্ক। মানুষ কে সেবা দিয়ে ভালবাসা দিয়ে আপন করে নেওয়ার ক্ষেত্রে থানাবাসীর পক্ষে তার জুড়ি মেলা ভার।

সকলের জন্য তার দরজা উম্মুক্ত। তিনি ছিলেন সিরাজগঞ্জের কাজিপুর থানায়। সম্প্রতি তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় যোগদান করেই তার মাটি ও মানুষের কল্যাণে অহর্নিশি কাজ করে স্বল্প সময়ে তিনি হয়ে উঠেছেন সর্বজনবিদীত বহুল প্রশংশিত অফিসার ইনচার্জ।

তাই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা বাসীর পক্ষ থেকে হাজারও সালাম জানান এই সৎ অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম কে।

উল্লেখ্য, সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন ওসি মোঃ নূরে আলমকে আগামীর পথ চলার শুভ কামনা জানিয়েছেন জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ সাধারন মানুষ।

ওসি মোঃ নূরে আলম ২০০৯ সালে এসআই ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তাঁর সুদীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews