1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঁচার আকুতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামের

  • মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামের (৭৫) পাকস্থলিতে ক্যান্সার বাসা বেধেছে। বীর সেনানী যুদ্ধ করে দেশের শত্রুদের পরাজিত করলেও অর্থঅভাবে হারতে শুরু করেছেন ক্যান্সারের কাছে। তাঁর জীবন বাাঁচাতে প্রয়োজন জরুরী উন্নত চিকিৎসা। গত দুইমাস ধরে অনেক চেষ্টা করেও পারেননি চিকিৎসার সে অর্থ যোগাড় করতে।বাঁচার আকুতিতে ওই বীর যোদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের বিত্তবানদের সহযোগিতা কমামনা করেছেন।

বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ বানিয়াপাড়া গ্রামে মৃত বছির উদ্দিনের ছেলে। যুদ্ধ করেছিলেন ছয় নম্বর সেক্টরে। লাল মুক্তিবার্তায় তাঁর ক্রমিক নম্বর ৩১৫০৫০০৭৯ এবং সনদ নম্বর ১৭৯১১৭ ।

স্ত্রী আবেদা বেগমও (৬৫) বয়সেরভারে ভুগছেন নানা শারিরীক সমস্যায়। বিয়ে দিয়েছেন পাঁচ মেয়ের, পরিবারের তেমন অর্থ-সম্পদ না থাকায় তিন ছেলে গার্মেন্টস শ্রমিকের কাজ করে কোনোভাবে জীবীকা নির্বাহ করছেন। তাঁর পরিবার চালানোর একমাত্র ভরসা এখন ২০ হাজার টাকার মুক্তিযোদ্ধার ভাতা।

তিনি জানান, অসুস্থতার কারণে গত দুইমাস আগে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি হন। সেখানে নানা পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক পাকস্থলিতে ক্যান্সারের কথা জানান। পরামর্শ দিয়েছিলেন ঢাকা অথবা দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা করাতে। কিন্তু টাকার অভাবে আর কোথাও যাওয়া হয়নি তাঁর। ফলে এ দুই মাসে ক্যান্সার আরও কাবু করে ফেলেছে তাঁকে।

গত সোমবার মুঠোফোনে কথা হলে বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম বলেন,‘মোক ডাক্তার কইছে তাড়াতারি ভালো চিকিৎসা করিবার। এই জন্য ঢাকা অথবা ইন্ডিয়া যাবার কইছে। কিন্তু মোরতো টাকা নাই, যাইম কেমন করি। ’তিনি বলেন,‘অনেক কষ্ট করি পাসপোর্ট করিবার দিছু, এলাও হাতোত পাও নাই। আর পাসর্পোট পাইলে কি হোবে, টাকাতো হাতোত নাই। ’

বাঁচার আকুতিতে তিনি কান্নায় ভেঙেপড়ে বলেন,‘বাবা তোমরা একেনা চেষ্টা করো বাহে। যাতে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছোত মোর অসুখের খবরটা পৌঁছায়। মা জননী মোক ঘর দিছে, ভাতা দেছে, কিচিৎসার ব্যবস্থা অবশ্যই করিবে। ’

স্ত্রী আবেদা বেগম স্বামীর চিকিৎসার আকুতি জানিয়ে বলেন,‘হামার জমি-ঘরবাড়ি তেমন নাই। প্রধানমন্ত্রী একটা পাকা ঘর দিছে, এলাও ওইটার কাজ শ্যাষ হয় নাই। মোর স্বামীর খুব আশা প্রধানমন্ত্রীর ঘরোত ঘুমিবার। স্বামীর আশা পূরণের জন্য প্রধানমন্ত্রীসহ দ্যাশের মানুষের কাছোৎ  আবেদন করেছ মোর স্বামীক বাঁচেবার। ’

জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ভাইস কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন,‘তাঁর অসুস্থতার বিষয়টি আমার জানা আছে। জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর চিকিৎসা সহযোগিতায় দেশের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ’

বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর : ০১৭৭০৯০২৪৬৬ ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews