1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খালিদুজ্জামানের ভিডিও নিয়ে যা বললেন আইএসপিআর

  • বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

 ঢাকা–১৭ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে,

ক্যান্টনমেন্ট এলাকায় এক মাস আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ভিডিও’র বিষয়টি আগেই মীমাংসিত হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোমাধ্যমে এটি ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনা সৃষ্টি হয়।

গতকাল মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, ভিডিওটি এক মাস আগের। এটি ঘটনার পরপরই বিষয়টি মীমাংসা করা হয়েছে। জামায়াত ইসলামীর ওই প্রার্থী দুঃখ প্রকাশ করার পর আর কোনো জটিলতা ছিল না।

জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি গত জানুয়ারি মাসের ৬ তারিখে ধারণ করা। এক মাস পর এটি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকেই বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর কিছু অংশ নিয়ে নানা মন্তব্য, ব্যাখ্যা ও সমালোচনা করা হয়। তবে আইএসপিআরের দাবি, ঘটনার কয়েক দিনের মধ্যেই উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং বিষয়টি সমাধান হয়।

এ বিষয়ে ডা. এস এম খালিদুজ্জামানও একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, ভিডিওটি এক মাস আগের এবং ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে সৃষ্ট একটি ভুল বোঝাবুঝির ফল।

তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল, যার ফলে কিছু প্রতিক্রিয়া দেখা যায়। তবে বিষয়টি ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে।

এরপরও একটি স্বার্থান্বেষী মহল মীমাংসিত এই ঘটনাকে নতুন করে সামনে এনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ডা. খালিদুজ্জামান বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সে বিষয়ে তিনি সতর্ক থাকবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews