ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের সাধারণ ভোটার ও স্থানীয় অধিবাসীদের মুখে মুখে এখন স্থান পাচ্ছেন তরুণ ও উদ্যমী কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মাদ উমর ফারুক।
আসন্ন ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় বইছে নির্বাচনী হাওয়া, আর সেই হাওয়ায় আলোচনার শীর্ষে উঠে এসেছেন জনগণের আস্থার প্রতীক এই সমাজসেবক।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার নানা সামাজিক কর্মকাণ্ড ও মানবিক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন মোহাম্মাদ উমর ফারুক। সাধারণ মানুষের যেকোনো বিপদে-আপদে তিনি সব সময় পাশে এসে দাঁড়িয়েছেন।
সবার আগে বাংলাদেশ এই চেতনাকে হৃদয়ে ধারণ করে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।স্থানীয় অধিবাসীদের মতে, ১১ নং ওয়ার্ডকে একটি আধুনিক,
নিরাপদ ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার জন্য একজন সৎ, কর্মঠ ও সেবামুখী নেতৃত্বের প্রয়োজন। সে জায়গায় মোহাম্মাদ উমর ফারুক ভোটারদের মনে এক অনন্য জায়গা করে নিয়েছেন।
কোনো সমালোচনা বা রাজনৈতিক বাকযুদ্ধ নয়, বরং তাঁর অতীত সততা, নিঃস্বার্থ সেবা এবং সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনার জন্যই মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর প্রশংসা করছেন।নিজের প্রার্থিতা ও ভিশন সম্পর্কে মোহাম্মাদ উমর ফারুক জানান, সততা, সেবা ও উন্নয়ন এই তিন মূলনীতি নিয়ে আমি জনগণের পাশে থাকতে চাই।
এই ওয়ার্ডের প্রতিটি নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমার একমাত্র লক্ষ্য। আমি কোনো কথার প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে এলাকা পরিবর্তন ও অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পরিবর্তন ও অগ্রগতির প্রত্যাশায় ১১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এখন ঐক্যবদ্ধ। এলাকার প্রবীণ থেকে শুরু করে তরুণ ভোটারদের একটাই সুর সৎ ও জনবান্ধব নেতা হিসেবে আগামী নির্বাচনে মোহাম্মাদ উমর ফারুককে জয়যুক্ত করে ওয়ার্ডের সার্বিক উন্নয়নকে এগিয়ে নেওয়া।

Leave a Reply