1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২৬ এর শুভ উদ্বোধন

  • শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

মোঃ তোতা তালাশি পঞ্চগড় জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স শুরু ঢাকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন এর কনফারেন্স রুমে আজ শুরু হয়েছে দু’দিনব্যাপী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হওয়া এ সম্মেলনে দেশ-বিদেশের সাংবাদিক, সম্পাদক, গবেষক, শিক্ষক, উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিসহ মোট ৫৪৭ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করেছে।

আয়োজকেরা জানান, স্বাধীন সাংবাদিকতার সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলা, সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ সাংবাদিকতার রূপরেখা নির্ধারণের লক্ষ্যেই এ আয়োজন।

সম্মেলনে ১০টি দেশের সাংবাদিকতা বিশেষজ্ঞ ও গণমাধ্যমব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক অতিথিদের মধ্যে রয়েছেন কানাডার টরন্টো স্টারের সাবেক সম্পাদক মাইকেল কুক,

অনুসন্ধানী সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা জুলিয়ান শের, পাকিস্তানের ডন পত্রিকার সম্পাদক জাফর আব্বাস এবং নেপালি টাইমসের কুন্দা দীক্ষিত।

দুই দিনের এই সম্মেলনে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে প্লেনারি সেশন, থিমেটিক সেশন, প্যারালাল ট্র্যাক ও মাস্টারক্লাস।

আলোচনায় গুরুত্ব পাচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ, জবাবদিহি ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা, ডিজিটাল রূপান্তর, ডেটা জার্নালিজম, জেন্ডার সমতা এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়।

সম্মেলনস্থলে তথ্য অধিকার (আরটিআই), ফ্যাক্ট চেকিং ও মানসিক স্বাস্থ্য সহায়তা বিষয়ে তিনটি হেল্প ডেস্ক রাখা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, নতুন গণতান্ত্রিক প্রেক্ষাপটে দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার চর্চা জোরদার করাই এ সম্মেলনের অন্যতম লক্ষ্য।

একই সঙ্গে বাংলাদেশের সাংবাদিকতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে এই আয়োজন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews