1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল

  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার এক আদেশে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এর আগে, মঞ্জুরুল আহসান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ পরস্পরের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। আপিল শুনানি শেষে মঞ্জুরুল আহসানের প্রার্থিতা বাতিল হলেও হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রাখা হয়েছে।

গত ১৪ জানুয়ারি প্রিমিয়ার ব্যাংকের করা ঋণখেলাপির একটি মামলায় বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের আবেদন নাকচ করে দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে আদালতের আগের আদেশ অনুযায়ী তিনি ঋণখেলাপিই থাকছেন।

এর আগে গত ৮ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর বিষয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশটি বাতিল করেন চেম্বার জজ আদালত।

আইনজীবীরা সে সময়েই জানিয়েছিলেন, এই আদেশের ফলে ঋণখেলাপি হিসেবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময় কুমিল্লা-৪ আসনে বিএনপির এই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews