1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর উদ্যোগে রবিবার (২৫ জানুয়ারী) বিকালে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদরের ৫৩ বিজিবি ক্যাম্পে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির গৃহীত প্রস্তুতি তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা,

চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার করেছে। একই সঙ্গে পুলিশ, প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। বিজিবি কর্মকর্তা আরও জানান,

সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নির্বাচনকে ঘিরে এমন নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশাই সবার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews