কালিগঞ্জে মোটরভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আজিজুর রহমান (১৫) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কালিগঞ্জ-তালতলা সড়কের বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা প্রাইমারি স্কুলের সম্মুখে এ ঘটনাটি ঘটেছে । নিহত আজিজুর রহমান উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের জাফর মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজিজুর রহমান তার ভাড়ায়চালিত মোটরভ্যান নিয়ে মুকুন্দ মধুসূদনপুর চৌমুহনী এলাকা থেকে কালিগঞ্জ অভিমুখে আসছিল। হোগলা পাইমারি স্কুলের সামনে পৌছানোর পর দ্রুতগতির মোটরভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিবলী গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত আজিজুর রহমানকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায় সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। পরবর্তীতে মৃতদেহ হোগলা রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে রাখার পর থানা থেকে উপ সহকারী পরিদর্শক শফিউল আলম ও নিহতের পরিবারের সদস্যরা সেখানে গেলে তার পরিচয় সম্পর্কে জানা যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হালিমুর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply