1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা, হাজারো মানুষের ভিড়

  • বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর আর. ডি. যুব সংঘের আয়োজনে খোলা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া, নাটোর, রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন জেলা থেকে ঘোড়া নিয়ে আসেন অংশগ্রহণকারীরা। প্রায় অর্ধশত ঘোড়া পর্যায়ক্রমে এ খেলায় অংশ নেয়।

খোলা মাঠে আয়োজকরা রশি বেঁধে একটি নির্দিষ্ট সীমা তৈরি করেন। আর সেখানেই কয়েকপাক দৌড়ে অংশ নেয় তারা। আর তাদের ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে জড়ো হয় হাজারো মানুষ।

খেলা দেখতে আসা দর্শনার্থীরা জানান, গ্রামাঞ্চলের মানুষ খুব একটা বিনোদনের সুযোগ পায় না। এমন আয়োজন সত্যিই মানুষকে মুগ্ধ করে।

পরিবার-পরিজন নিয়ে খোলা মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার মধ্যে অন্য রকম মজা পান তারা। নানা রঙয়ের ছোট-বড় ঘোড়া দেখে শিশুরাও আনন্দিত হয়। এমন আয়োজন সবসময় হলে বাড়তি বিনোদন পাবে গ্রামাঞ্চলের মানুষ।

ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন জেলার ঘোড়ার সাওয়ারীরা জানান, শুধু টাকার জন্য প্রতিযোগিতায় অংশ নেন না তারা।

সাধারণ মানুষদের বিনোদিত করার পাশাপাশি নিজেরাও আনন্দ পান। এটা তাদের কাছে নেশার মতো। মানুষকে আনন্দ দিতে পেরে তারাও খুশি হন।

আয়োজক কমিটির সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (মোহরিল) জানান, এ ধরনের আয়োজনের উদ্দেশ্য মানুষকে বিনোদন দেয়া।

সেই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজকে এগিয়ে নেয়া। আগামীতে আরও ব্যাপক পরিসরে আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।

তিন ঘণ্টার এ প্রতিযোগিতায় প্রথম হয় সদর উপজেলার রামজীবনপুর এলাকার ঘোড়ার সাওয়ারি আসমাউল এর ঘোড়া।
পরে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীর হাতে প্রথম পুরস্কার ছাগল তুলে দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews