1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নববধূকে চুমু খেয়ে বিপাকে স্বামী, থানায় অভিযোগ

  • বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

নববধূকে চুমু খেয়ে বিপাকে স্বামী, থানায় অভিযোগ

বিয়ের রিসেপশন অনুষ্ঠানে অথিতিদের সামনে বর চুমু খাওয়ায় বিয়ে ভাঙলেন নববধূ। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলায়।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, গত ২৬ নভেম্বর বিয়ে হয় ওই দম্পতির। ২৮ নভেম্বর বরের বাড়িতে বিয়ের পরবর্তী অনুষ্ঠানের (রিসেপশন) আসর বসেছিল। বর ও কনে সেজেগুজে মঞ্চে বসেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৩০০ জন অতিথির সামনে হঠাৎই নববধূকে জড়িয়ে ধরে চুমু খান বর। এমন আচরণে ক্ষোভে ফেটে পড়েন ওই নববধূ। এরপর মঞ্চ থেকে নেমে ঘরে চলে যান।

সঙ্গে সঙ্গে বরের পরিবারের লোকজন গিয়ে তাকে বুঝিয়েসুজিয়ে বিষয়টি মিটমাটের চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বরং বরের আচরণের প্রতিবাদ জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে থানায় যান নববধূ।

পুলিশকে তিনি বলেন, ‘আমি আর তার সঙ্গে থাকতে চাই না। আমি আমার বাড়িতেই থাকব। যে ব্যক্তি ৩০০ জন লোকের সামনে এমন কাজ করতে পারে, তার চরিত্র মোটেও ভালো নয়। তার সঙ্গে ঘর করা সম্ভব না। এই কাজের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

এদিকে এ বিষয় বর বলেন, ‘চুমু খাওয়ার ব্যাপারটা আগে থেকেই জানত আমার স্ত্রী। আমার সঙ্গে স্ত্রীর একটা শর্ত হয় যে, আমি যদি সব লোকের সামনে ওকে চুমু খেতে পারি, তাহলে সে আমায় ১৫০০ রুপি দেবে। আর আমি যদি এই কাজটা না করতে পারি, তাহলে আমি ওকে ৩০০০ রুপি দেব।’

পুলিশ এ প্রসঙ্গে কনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই রকম কোনো কথাই হয়নি তাদের মধ্যে। বরং বর তার বন্ধুদের সঙ্গে বাজি ধরে এমনটা করেছে। যে লোক তার বন্ধুদের কথায় শত শত লোকের সামনে এমন কাজ করতে পারে, সে ভবিষ্যতে আরো ভয়ংকর কিছুও করতে পারে। এমন আচরণের কারণে শিগগির বিবাচ্ছবিচ্ছেদের আবেদন জানাবেন বলে পুলিশকে জানিয়ে দেন ২৩ বছর বয়সী ওই নববধূ। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews