1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উদ্যোগে পরিচালিত এক বিশেষ টাস্কফোর্স অভিযানে ৬ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ফকির পাড়া বস্তি এবং রেহাইচর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাব্বির আহমেদ রোবেল।

অভিযানে মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান পৃথক প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধের গুরুত্ব অনুযায়ী নিম্নোক্ত সাজা প্রদান করেনঃ মোঃ হাসান আলী (৪৬)কে ০৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ড।

শ্রী কাজল কর্মকার (৩৭) ও মোঃ হারুন (৩৫) এর প্রত্যেকের ০২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড। মোঃ মোহাইমেনুল ইসলাম (৩৪) ও মোঃ মাহাবুব (৩৩) এর প্রত্যেকের ০২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড। মোঃ নাদিম হোসেন (৫১), ০১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড।

অভিযান চলাকালীন আসামিদের কাছ থেকে মোট ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে তিনজনের নিকট থেকে ২০ গ্রাম করে এবং বাকি তিনজনের নিকট থেকে ১০ গ্রাম করে গাঁজা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকমুক্ত সমাজ গড়তে জেলাজুড়ে এই ধরনের ঝটিকা অভিযান ও টাস্কফোর্স কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews