1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে পুশ-ইন, বিজিবির আটক

  • বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

 ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ফের এক দফা পুশ-ইনের ঘটনা ঘটেছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ গোমস্তাপুর চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোমস্তাপুর চাড়ালডাংগা বিওপির প্রতিপক্ষ ভারতের ৮৮/ইটাঘাটা বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/৭১ আর সংলগ্ন স্থান দিয়ে এই পুশ-ইনের ঘটনা ঘটে পুশ-ইনকৃতদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৮ জন এবং শিশু ৪ জন রয়েছে।

পরবর্তীতে ১৬ বিজিবির চাড়ালডাংগা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২১৯/২৯ আর হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা বর্তমানে চাড়ালডাংগা বিওপিতে নিরাপদ হেফাজতে রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা ভারতের মালদহ জেলার হবিকুঠি থানার আগ্রাবাদ জেলখানায় প্রায় তিন মাস কারাভোগ করেন।

সাজা শেষে কোনো প্রকার কূটনৈতিক বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বিএসএফ তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।

বিজিবি সূত্র আরও জানায়, আটককৃতদের পরিচয় ও ঠিকানা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews