1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রড দিয়ে পিটিয়ে সংখ্যালঘু এক ব্যক্তিকে জখম করেছে, গ্রেফতার ২

  • সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রড দিয়ে পিটিয়ে সংখ্যালঘু এক ব্যক্তিকে জখম করেছে, গ্রেফতার ২

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিমল কর্মকার (৩০) নামে সংখ্যালঘু এক ব্যক্তিকে পিটিয়ে মারাত্মক জখম করেছে এলাকার চিহ্নিত দূর্বৃত্তরা। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী বাজারের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বিমল কর্মকার চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

এ বিষয়ে আহতের ভাই সংকর কর্মকার বাদী হয়ে হাজারবিঘী-ঝটকাপাড়া গ্রামের তাবজুল হক এর ছেলে ফিটু আলী (৫৫), ফিটু আলীর ছেলে শাহির (৩৪), মমিন আলী (৩০) সহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।

এলাকাবাসি ও এজাহার সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের মৃত ইন্দ্রলাল কর্মকারের ছেলে নিমাইয়ের সাথে, পূর্বের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১০ টার দিকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনে তার কাছে থাকা ৩ ভরি সোনার গয়না ও দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

মামলার বাদী সংকর জানান, আমার ভাই হাজারবিঘী বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে নির্জন বাগানে একা পেয়ে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে মারাত্বক জখম করে। এ সময়ে এলাকাবাসি এগিয়ে এসে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে আহতের চিকিৎসা না হলে সংকটাপূর্ণ অবস্থায় জরুরী বিভাগের চিকিৎসক চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন।

বর্তমানে তার অবস্থা সংকটপূর্ণ। কারণ প্রচন্ড প্রহরে তার দু’পায়ের হাড় ভেঙ্গে যাওয়াসহ প্রসাব-পায়খানা বন্ধ হয়ে গেছে। রুগির অবস্থা সংকটপূর্ণ বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। বাদী আরও বলেন, মামলা করায় ‘বিবাদীগণ আমাদের বিভিন্ন সময়ে হুমকি-ধামকি দিয়ে আসছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, একইদিন মামলার এজাহার ভুক্ত ২ জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews