1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্ত্রীকে কটূক্তি, দিল্লিতে ৩ সহকর্মীকে গুলি করে মারলেন পুলিশকর্মী

  • মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে

স্ত্রীর ব্যাপারে অশালীন মন্তব্য করেছেন সহকর্মীরা। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি নয়াদিল্লিতে কর্মরত সিকিমের একজন পুলিশকর্মী। ক্ষোভে তিন সহকর্মীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে।

এনডিটিভি জানিয়েছে, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে।

রাগের মাথায় সহকর্মীদের হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি। 

পুলিশ জানিয়েছে, তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন পুলিশ সদস্য প্রবীণ রায়। সিকিম রাজ্যের বাসিন্দা হলেও প্রবীণ বর্তমানে দিল্লিতে কর্মরত রয়েছেন।

স্পেশাল কমিশনার (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক জানান, আত্মসমর্পণের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্রবীণ দাবি করেছেন- তার স্ত্রীর সম্পর্কে অশালীন কথা বলেছিলেন সহকর্মীরা।

প্রবীণ রায়য়ের দাবি, তাকে মানসিক চাপ দিতেই এমনটা করছিলেন অন্য পুলিশ সদস্যরা। তখন মেজাজ খারাপ হয়ে তাদের গুলি করেছেন প্রবীণ। তবে কাজটা যে ঠিক হয়নি, তা সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছেন। সেই কারণে আত্মসমর্পণ করেছেন বলে দাবি করেছেন তিনি।

ডেপুটি কমিশনার প্রণব তয়াল বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশের তিন কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। তাদের মধ্যে দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় বিএসএ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সূত্র: এনডিটিভি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews