1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ১৬ টি ভারতীয় গরু জব্দ

  • শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ১৬ টি ভারতীয় গরু জব্দ

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, ৫৩ বিজিবির অধীন মনাকষা বিওপি এলাকার মনোহরপুর গ্রাম হতে ৬টি এবং ফকিরপাড়া গ্রাম হতে ৪টি গরু জব্দ করা হয়। এছাড়া মাসুদপুর বিওপি এলাকা থেকে মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৪টি এবং ওয়াহেদপুর বিওপি এলাকা থেকে সূর্যনারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম হতে ২টি গরু জব্দ করা হয়।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, অভিযানের শীত মৌসুমকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি জানান, সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে ১৬ গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত ১৬টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা। পরে জব্দকৃত গরুগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews