সীমান্ত রক্ষায় বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় ৩শ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি।
আজ শনিবার (১০ জানুয়ারী) দুপুরে মহানন্দা ৫৯ বিজিবি বাটালিয়নের উদ্যোগে জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ ঈদগাহ মাঠে এই কম্বল বিতরণ করেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
এসময় তিনি বলেন, ২০২৫ সালে এই সীমান্তে বিএসএফের আগ্রাসী ভূমিকার সময় সীমান্তের সাধারণ মানুষ বিজিবির সাথে প্রতিরোধ গড়ে তোলে। তাই তাদের সম্মানে
আজ সীমান্তের মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। আগামীতে এলাকার মানুষকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি অধিনায়ক।

Leave a Reply