1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অবৈধ অনুপ্রবেশের পরে বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ হস্তান্তর

  • মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

অবৈধ অনুপ্রবেশের পরে বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ হস্তান্তর

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

অবশেষে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটকের দেড় দিন পরে সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নির্যাতনের স্বীকার বাংলাদেশি নাগরিক রবিউল ইসলাম (৩৭) রবির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৩/৮-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে বাখেরআলী পাড়া নামক স্থানে এক পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত বাখেরআলী কোম্পানি কমান্ডার জেসিও-৮৮৯৩ সুবেদার মো. শহিদুল ইসলাম এবং ভারতের ৭১/বয়রাঘাট বিএসএফ কোম্পানি কমান্ডার এসআই বিষ্ণুদেব পান্ডের উপস্থিতিতে ভারতের জঙ্গীপুর থানা পুলিশ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে। পরে পুলিশ মরদেহটি নিহতের পিতা মো. নেজাবুলের কাছে হস্তান্তর করে।

নিহত মো. রবিউল ইসলাম সদর উপজেলার -সূর্য নারায়ণপুর এলাকার সাতরশিয়া গ্রামের বাসিন্দা।চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এক ক্ষুদে বার্তায় মরদেহ হস্তান্তরের বিষয়টি স্বীকার করেন।

তিনি জানান, সীমান্ত পিলার ১৯/৭-এস এলাকা দিয়ে প্রায় ২ কিলোমিটার ভারতের অভ্যন্তরে নুরপুর এলাকায় চোরাচালানের উদ্দেশ্যে প্রবেশ করলে ৭১/নুরপুর বিএসএফের টহলদল তাকে আটক করে।

পরে শারীরিকভাবে প্রহারের পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানাধীন জঙ্গীপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একই দিন দুপুর ২টায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ভোর সাড়ে ৪ টার দিকে ২০ /২২ জনের একটি দল ভারতে প্রবেশ করলে বিএসএফের ধাওয়ায় বাকিরা পালাতে সক্ষম হলেও রবি বিএসএফের হাতে আটক হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews