1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর বিরুদ্ধে রমরমা ঘুষ বানিজ্যের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে জেলাবাসী

  • শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৬২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর বিরুদ্ধে রমরমা ঘুষ বানিজ্যের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে জেলাবাসী

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির বিরুদ্ধে রমরমা ঘুষ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে তাদের একটি টিম প্রতি রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন কিংবা রাখার দায়ে ধরে নিয়ে আসে এবং পাঠানপাড়াস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির জেলা কার্যালয়ে আটকিয়ে রেখে দালালের মাধ্যমে দেনদরবার শুরু করে।

একেক জনের নিকট ৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত চুক্তি হয়। মাদক পেলেও টাকা দিতে পারলে টাকার বিনিময়ে রাতের আধারে ছেড়ে দেয়। আবার মাদক না পেলেও নিরিহ হতদরিদ্র মানুষকে আটকে রেখে টাকার জন্য পরিবারের নিকট চাপ দেয়। টাকা দিতে অপারগতা জানালে শারীরিক নির্যাতন করে এবং মাদক দিয়ে চালানের হুমকি দেয় বলেও জানা যায়।
অনুসন্ধানে জানা যায়, এসকল অনৈতিক কর্মকান্ডের নাটের গুরু হচ্ছে পরিদর্শক ইলিয়াস হোসেন ও সহঃ উপপরিদর্শক মামুনুর রশিদ।

চলতি বছরের প্রথমদিকে, সদর উপজেলার মহারাজপুরহাট থেকে ১ কেজি গাঁজা সহ মহারাজপুরের আয়েস উদ্দীনের ছেলে আশিক উদ্দিনকে হাতেনাতে একজন পরিদর্শকের নেতৃত্বে আটক করে ডিএনসির একটি দল। পরের দিন রাতে ডিএনসি কার্যালয়ে দেনদরবার করে ৪৫ হাজার টাকার বিনিময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ দিনের সাজা দেয়।

চলতি বছরের ফেব্রুয়ারী মাসে এক রাতে পিটিআই এলাকার সোহেল নামে এক যুবককে পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার ও উপপরিদর্শক আসাদুর রহমান উজিরপুর থেকে ধরে নিয়ে আসে। তার নিকট কোনো মাদক না পেলেও রাতে এক লাখ টাকা ঘুষ দাবি করে, না দিলে মাদক দিয়ে মামলা দেয়ার হুমকি দেয়। অবশেষে রাতের আঁধারে টাকার জন্য দেনদরবার শুরু করে এবং ৫০ হাজার টাকায় দফারফা হয়। এবিষয়ে কয়েকজন গণমাধ্যম কর্মী জেনে ফেললে ভুক্তভোগী সোহেলকে ৫০ হাজার টাকা ফেরত দিতে বাধ্য হয় ডিএনসি।

একইভাবে চলতি বছরের মে মাসের ২৫ তারিখ সদর উপজেলার পাঠানপাড়া গ্রামের সুমেল আলী নামে এক যুবককে মাদক আছে বলে আটক করে।
শরীর তল্লাশী করে কোনো মাদক না পেয়ে এলাকাবাসীর বাঁধার মূখে সুমেলকে ছেড়ে দেয়। তবে তার নিকটে থাকা একটি এনড্রয়েড দামী মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তারা। সুমেল এবিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ করলে একজন গণমাধ্যম কর্মীর মাধ্যমে মোবাইল ফিরিয়ে দেয় ডিএনসির পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার।

অনুসন্ধানে জানা যায়, জেলার সদর উপজেলার কথিত একজন সোর্স এর নেতৃত্বে চলছে এই সকল অপকর্ম ও ঘুষ বানিজ্যে।

সম্প্রতি সোমবার (১২ ডিসেম্বর) সরজমিনে সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে গিয়ে জানা যায়, রবিবার (১১ ডিসেম্বর) বিকালে পরিদর্শক ইলিয়াস হোসেন ও সহঃ উপপরিদর্শক মামুনুর রশিদ, পাঠানপাড়া গ্রামের আরিফের নির্মাণিধীন বাড়িতে আকস্মিক ভাবে ঢুকে পড়ে। এবং বাড়িতে মাদক আছে বলে আরিফের হাতে হ্যান্ডকাফ লাগিয়ে তাকে ও তার স্ত্রী বেবীকে এলোপাতাড়ি মারধোর শুরু করে। বাড়ি নির্মাণের জন্য গ্রামীণ ব্যাংক থেকে লোন নেয়া বাড়িতে রক্ষিত আড়াই লাখ টাকা ছিনতাই এর চেষ্টা করে বলেও অভিযোগ করে আরিফ ও তার স্ত্রী। শুধু তাইনা আরিফের ঘরে ঢুকে ভাংচুর চালায় ডিএনসির এই দুই সদস্য।

এক পর্যায়ে এলাকাবাসী এসে আরিফকে মাদকদ্রব্য ডিএনসির ইলিয়াস হোসেন ও মামুনের কবজা থেকে উদ্ধার করে।
এবিষয়ে আরিফের স্ত্রী বেবী খাতুন জানান, গত ছয় মাস আগে আমার স্বামী আরিফকে আটক করে ডিএনসির ইলিয়াস নিয়ে যায়। কোন মাদক না পেলেও ১ লাখ টাকা ঘুষ দাবী করে। অতঃপর ছেড়ে দেয়ার শর্তে ৮০ হাজার টাকায় মিটমাট হয়। তারপরও ৩০ গ্রাম হেরোইন দিয়ে মামলা দেয় ডিএনসি। কয়েকমাস পরে আবারও ভয়ভীতি দেখিয়ে ৬০ হাজার টাকা আদায় করে বলে অভিযোগ করে আরিফের স্ত্রী। কান্না জড়িত কন্ঠে বেবী আরও বলেন, আমার স্বামী আগে মাদক ব্যবসা করতো ঠিক আছে, তবে কয়েকমাস থেকে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে বরিন্দে পুকুর কিনে মাছ চাষ করছে। আমার স্বামী ভালো হবার চেষ্টা করছে কিন্তু ডিএনসি ভালো হতে দিবে না। ডিএনসির বিরুদ্ধে একই অভিযোগ করেন তার স্বামী ভুক্তভোগী আরিফ।
একই এলাকার মাইনুল, তাসলিমা, ফিনিয়ারা, বারিক সহ কয়েকজন পূরুষ ও মহিলা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরিফ আগে মাদক ব্যবসা করতো এখন করেনা। তার বাড়িতে এসে মাদক না পেলেও মারধোর করে জুলুম করেছে, টাকা ছিনতাই এর চেষ্টা করেছে। হাতে হ্যান্ডকাফ লাগিয়ে জোরপূর্বক উঠিয়ে নেয়ার চেষ্টা করেছে যা অমানবিক। এলাকাবাসীর প্রতিরোধের মূখে আরিফকে নিয়ে যেতে পারেনি বলেও জানান তারা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ডিএনসির পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার জানান,
আমাদের প্রতিনিয়ত, মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে গত সোমবার (১২ ডিসেম্বর) অভিযানে বের হই। সেই পরিপেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা পাঠানপাড়া গ্রামে চিন্থিত মাদক ব্যবসায়ী আরিফের বাসায় অভিযান পরিচালনা করতে যায়। তার বাড়িতে ঢুকে তার রুমে সামান্য গাঁজা পাই। তবে বাড়ি তল্লাশী করতে গিয়েই আমরা পড়ে যায় বেকায়দায়। একই গ্রামের আরেক মাদক ব্যবসায়ী সুমেল আলীর নেতৃত্বে বেশ কিছু নারী পুরুষ লাঠি-সোঁটা নিয়ে আমাদের ঘিরে ফেলে এবং হামলার চেষ্টা করে।

এক পর্যায়ে তারা হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় আরিফকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সে পালিয়ে যায়। আরিফের বাড়িতে টাকার ব্যাগ ছিন্তাই করছিলেন এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন এবং এই প্রতিবেদককে ম্যানেজের চেষ্টা করেন পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার। এবিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন এমন প্রশ্নের উত্তরে বলেন আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা যেটা নির্দেশনা দিবেন সেটাই করা হবে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির উপপরিচালক (ডিডি) আনিছুর রহমান খাঁন এবিষয়ে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমি অবগত, আপনাদেরও বিষয়টি জানার কথা, নতুন করে বলার কিছু নেই। এবিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন
জানতে চাইলে তিনি বলেন, এ মূহুর্তে এর বেশী কোন মন্তব্য করতে চাইছিনা। প্রয়োজন হলে অফিসে আসুন কথা বলা যাবে

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews