চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে হোটেল কর্মচারীর মৃত্যু
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে হোটেল কর্মচারী সামিউল নামে এক যুবকের মৃত্যর ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড় ঘটিকায় বারঘরিয়া মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ওই যুবকের মৃত্যু হয।
মৃত যুবক মহারাজপুর ইউনিয়নের ফতে মন্ডল টোলা গ্রামের, ৯ নং ওয়ার্ডের ক্ষুদু কামালের ছেলে শামিউল।

স্থানীয় এলাকাবাসী ও তার মায়ের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায় সামিউল দুপুর দেড়টার দিকে মহানন্দা নদীতে গোসল করতে নামে। নদী থেকে না উঠলে স্থানীয়রা পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় রাজশাহীর একটি ডুবুরি দল
দীর্ঘ ৩০ মিনিট চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে ৫ টার দিকে সামিউলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে মরদেহ পরিবারের নিকট ফেরত দেয়ার কথা বলেন।

Leave a Reply