1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক ফয়সাল আজম অপু’র জন্মদিন

  • বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের বর্ষীয়ান,সাংবাদিক ফয়সাল আজম অপু’র জন্মদিন

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকতা জগতের পরিচিত মুখ, মাঠপর্যায়ের সাহসী কলম সৈনিক ফয়সাল আজম অপু-এর ৫৫তম জন্মদিন আজ (১ জানুয়ারি)।

তিনি বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী “সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ” এর সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।

​দেশের স্বনামধন্য স্যাটেলাইট টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার সহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় তৃণমূল পর্যায়ে বিভিন্ন অপরাধমূলক সত্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সুপরিচিত।

দীর্ঘ সময় ধরে তিনি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর মাঠপর্যায় থেকে তুলে ধরছেন।

​ব্যক্তিগত জীবনে ১৯৭১ সালের ১ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাটে জন্মগ্রহণ করা এই সংবাদকর্মী আজ ২০২৬ সালে পদার্পণ করলেন জীবনের ৫৫তম বছরে। জন্মদিনের বিশেষ এই দিনে তিনি সকলের দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

সাংবাদিকতা জীবনের দীর্ঘ সময় বিশেষ অবদান রাখায় ভারতের  মহাত্মা গান্ধী পীস অ্যাওয়ার্ড, নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড, মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড, কাজি নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড  এবং সম্প্রতি বেগম রোকেয়া স্টার অ্যাওয়ার্ড  সহ গণমাধ্যমকর্মীর অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে পেয়েছেন অসংখ্য সন্মাননা।

বর্ষীয়ান সাংবাদিক ফয়সাল আজম অপু বলেন, “রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মাঠে-ঘাটে সংবাদ সংগ্রহের কাজে জীবনের অনেকটা সময় পার করেছি। আজ ৫৫ বছরে পা রাখলাম। আমার সকল সহকর্মী-সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও পাঠকদের কাছে বিনীতভাবে দোয়া চাই, যেন আজীবন সততার সাথে বাকি জীবন এই পেশায় টিকে থাকতে পারি।

যেন আগামীর পথচলায় আমি আরও সততা, নিষ্ঠা ও সহনশীলতার মাধ্যমে দেশ ও মানুষকে কিছু দিতে পারি। মানব কল্যানে সর্বস্ব বিলীন করে দিয়ে নিজেকে উৎস্বর্গ করতে পারি। সেই সাথে সদা সর্বদা, সত্য বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে বদ্ধ পরিকর ও সচেষ্ট থাকি।

​এদিকে তার জন্মদিন উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি সহ সকল কমিটি ও দৈনিক উপচার পত্রিকা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাজশাহীর বিশিষ্ট সাংবাদিক নুরে ইসলাম মিলন- এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাঠপর্যায়ের একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক হিসেবে ফয়সাল আজম অপু’র অবদান প্রশংসনীয়। তার আগামী দিনগুলো আরও সাফল্যমণ্ডিত হোক।

দেশের বিভিন্ন জেলা সহ ​রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও তাকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews