1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

  • বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে এসব গবাদিপশু জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, জহুরপুরটেক বিওপি থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের সাদ্দামের চর এলাকা থেকে ২টি গরু, ওয়াহেদপুর বিওপি থেকে শিবগঞ্জ থানাধীন পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম থেকে ২টি গরু, জহুরপুর বিওপি থেকে শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রাম থেকে ২টি গরু জব্দ করা হয়।

এছাড়া শিংনগর বিওপি থেকে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রাম থেকে ২টি গরু এবং মনাকষা বিওপি থেকে একই উপজেলার মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রাম থেকে ২টি মহিষ জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় গরু ও মহিষের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা। পরে এসব গবাদিপশু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews