1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে পাঁচজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

  • রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে পাঁচজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে পাঁচজনকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার (২৭ ডিসেম্বর) সকালে ঠেলে পাঠানোর পর সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিভীষণ সীমান্ত ফাঁড়ির সদস্যরা।

আজ দুপুরে পাঁচজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার জামিলডারা গ্রামের কামরুল লস্কর (৪৬), তাঁর স্ত্রী লিপি লস্কর (৪০), ছেলে সাদ্দাম লস্কর (২২), মেয়ে ফিরোজা (১৬) এবং বাগেরহাটের মোল্লারহাট উপজেলার কাটাদর গ্রামের হায়দার সরদার (২৩)।

বিজিবি অধিনায়ক বলেন, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। তাঁদের পরিচয়পত্র যাচাই-বাছাই করে এ তথ্য নিশ্চিত হয়েছে বিজিবি। ভারতে তাঁরা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন। আটকের পর তাঁদের গোমস্তাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, আটক ব্যক্তিদের তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews