1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনাসভায় বৈশাখী টিভির বিশ বছর পূর্তি উদযাপন

  • শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনাসভায় বৈশাখী টিভির বিশ বছর পূর্তি উদযাপন

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

র‌্যালি, আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল, বৈশাখী টিভির বিশ বছর পূর্তি। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা এগারোটায় জেলা শহরের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে কেক কাটেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সুজনের সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটিজের সভাপতি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান,

সিনিয়র সাংবাদিক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ চ্যানেল আই প্রতিনিধি আশরাফুল ইসলাম রন্জু, আইনজীবী নূরে আলম সিদ্দিকসহ অন্যরা।

বক্তারা বলেন, দুই দশক ধরে বৈশাখী টেলিভিশন দেশের মানুষের কথা, সমাজের বাস্তবতা ও গণতন্ত্রের প্রশ্ন তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থে সংবাদ প্রচারে চ্যানেলটির ভূমিকা আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটিজের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েল।

এর আগে বিশ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য ‌র‌্যালি করা হয়।‍ র‌্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

এসময় শুভেচ্ছা বক্তব্যে গণমাধ্যমকর্মীরা বৈশাখী টেলিভিশনের বিশ বছর পূর্তি এবং একুশ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেলটির সার্বিক সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews