1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেটকারে অভিনব কায়দায় ৩২ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেটকারে অভিনব কায়দায় ৩২ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেটকারে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ৩২ কেজি ৭৪০ গ্রাম গাঁজাসহ আহাম্মদ আলী (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, (সিপিসি-১) চাঁপাইনবাবগঞ্জ।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় এলাকা থেকে মাদক চোরাচালানের সময় তাকে গাঁজা সহ হাতেনাতে আটক করে র‍্যাব-৫, এর চৌকস একটি টিম।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে হবিগঞ্জ জেলা থেকে একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজার চালান চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে আসছে।

এই সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর একটি আভিযানিক দল সুন্দরপুর মোল্লান মোড় এলাকায় খায়রুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট বসায়।

তবে ২৪ ডিসেম্বর সকাল ৮ টার দিকে একটি সাদা রঙের প্রাইভেটকার চেকপোস্টের কাছে আসলে সেটিকে থামানো হয়। এরপর গাড়িটিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩২.৭৪০ কেজি গাঁজা উদ্ধার করে। ঘটনাস্থলে আটক হয় শীর্ষ মাদক কারবারি।

র‍্যাব-৫, (সিপিসি-১) চাঁপাইনবাবগঞ্জ জানান, আটককৃত কার, মাদক ও মাদককারবারীর বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক চোরাচালান আইনে নিয়মিত মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে র‍্যাব-৫, সিপিসি-১ রাজশাহী সদর দপ্তর জানান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অভিযান অব্যহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews