চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ ও কসমেটিকস সংরক্ষণ ও বিক্রির দায়ে চারজন দোকানদারকে মোট সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে শিবগঞ্জ বাজার এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ,
প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অনুমোদনহীন কসমেটিকস বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট চারজন ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর,
চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী লাইসেন্সিং অফিসার জে. এম. নাহিদ নাহিয়ান।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply