ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি মনোনীত প্রার্থী ও দলটির জেলা শাখার আহ্বায়ক মো. ফজলুর রহমান খাঁন সুমন।
সোমবার (২২ ডিসেম্বার) দুপুরে তিনি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেন তিনি।
ফজলুর রহমান খাঁন সুমনকে গত শুক্রবার এই আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
মনোনয়ন সংগ্রহের সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সফিকুল ইসলাম, মো. এবাদত হোসেন, সাহেব, সদস্য আমিনুল ইসলাম, মমিন খাঁনসহ অন্যান্যরা।

Leave a Reply