চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাড়ির ছাদ থেকে পড়ে বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, পরিবারের সদস্যরা শহিদুলকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শহিদুলের আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শহিদুলের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি,
গোমস্তাপুর উপজেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ সব চেয়ারম্যান শোক জানিয়েছেন।

Leave a Reply