1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের রক্তে রঞ্জিত ১৫ ডিসেম্বর: শত্রুমুক্ত চাঁপাইনবাবগঞ্জ

  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের রক্তে রঞ্জিত ১৫ ডিসেম্বর: শত্রুমুক্ত চাঁপাইনবাবগঞ্জ

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ। মুক্তির এই গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের আত্মত্যাগ।

মুক্তিযুদ্ধের শুরুতে চাঁপাইনবাবগঞ্জে যুদ্ধের তেমন প্রভাব না পড়লেও ১৯৭১ সালের ১৯ এপ্রিল রাতে শহরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পাকিস্তানি বাহিনী। পরে শহর দখল করে নির্বিচারে হত্যা, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালায় তারা। এরই পরিপ্রেক্ষিতে পাক বাহিনীকে প্রতিহত করতে সংগঠিত হতে শুরু করেন মুক্তিযোদ্ধারা।

মুক্তিযুদ্ধকালীন সময়ে ৭ নম্বর সেক্টরের অধীন দুটি সাব-সেক্টরের মধ্যে মোহনপুর (মোহদিপুর) সাব-সেক্টরের দায়িত্বে ছিলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর এবং দলদলি সাব-সেক্টরের দায়িত্বে ছিলেন লে. রফিক। ১০ ডিসেম্বরের মধ্যে জেলার অধিকাংশ এলাকা শত্রুমুক্ত হলেও চাঁপাইনবাবগঞ্জ শহর তখনো পাকিস্তানি সেনা ও তাদের দোসর রাজাকারদের দখলে ছিল।

১৩ ডিসেম্বর সন্ধ্যায় ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মহানন্দা নদীর ওপারে অবস্থান নেন। পরদিন ১৪ ডিসেম্বর ভোরে তিন দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের অভিযান শুরু হয়। সম্মুখযুদ্ধে নেতৃত্ব দিতে গিয়ে ১৪ ডিসেম্বর ভোররাতে পাকিস্তানি বাহিনীর গুলিতে ক্যাপ্টেন জাহাঙ্গীর শহীদ হন।

বিজয়ের প্রাক্কালে তার এই আত্মত্যাগ মুক্তিযোদ্ধাদের আরও দৃঢ় করে তোলে। ১৪ ডিসেম্বর রাতেই মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি অভিযানের মুখে পাকিস্তানি বাহিনী চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে পালাতে বাধ্য হয়। ১৫ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা দলে দলে শহরে প্রবেশ করলে শত্রুমুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জ মুক্তির এই ইতিহাসে যাঁদের রক্ত ও ত্যাগ জড়িয়ে আছে, তাঁদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews